দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরীকে বিজয়ী করতে জোরালোভাবে কাজ করার তাগিদ দিয়েছেন বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
সোমবার (৪ ডিসেম্বর) রাতে শহরের এস এস রোডস্থ নিজস্ব বাসভবনে মরহুম ডা. ছানাউল্লাহ আনছারী’র ২৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের এ নির্দেশ দেন ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা পরিষদ সদস্য মো. একরামুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন প্রমুখ। এ সভায় সদর উপজেলা, কামারখন্দ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।