শরীফুল ইসলাম ইন্না
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকার গলার কাটা সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল বিশ^াসের ঈগল প্রতিক। কে হচ্ছেন এই আসনের সংসদ সদস্য তা নিয়ে চলছে আলোচনা। সাবেক এই মন্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় সকল হিবাস-নিকাশ পাল্টে যাচ্ছে। কে বিজয়ী হবেন তা কেউ বলতে পারছেন না। তবে লড়াই হবে হাড্ডা-হাড্ডি এমনটাই মনে করছেন ভোটাররা। নৌকা-ঈগলের লড়াই জমে উঠেছে। দলীয় নেতাকর্মীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বিশেষ করে পদ বঞ্চিত নেতারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জ-৫ আসনে চলছে প্রচার-প্রচারনা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এছাড়া এই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ও শক্ত অবস্থানে রয়েছেন। ত্রীমুখী লড়াই হতে পারে এই আসনে। মেজর মামুন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তবে স্বতন্ত্র প্রার্থীরা তাকিয়ে আছেন বিএনপি-জামায়াতের ভোটের দিকে।
সিরাজগঞ্জ-৫ আসনে এক সময়ে দখলে ছিলো সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল বিশ^াসের। তিনি এই আসন থেকে ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ^াস মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একক নেতৃত্ব দেন এই আসনে। দলের তৃনমূল নেতাকর্মীর আস্থার প্রতিক হয়ে উঠেন আব্দুল লতিফ বিশ^াস। মন্ত্রীর দায়িত্ব পালন করেও ২০১৪ সালে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। দলীয় মনোনয়ন পান শিল্পপতি আব্দুল মজিদ মন্ডল। এর পর থেকে এই আসন নিয়ন্ত্রন চলে যায় আব্দুল মজিদ মন্ডলের পরিবারের হাতে। এখান থেকে বিরোধ শুরু হয় লতিফ বিশ^াস ও আব্দুল মজিদ মন্ডলের পরিবারের। ২০১৮ সালে এই আসনের মনোনয়ন পান আব্দুল মজিদ মন্ডলের ছেলে আব্দুল মমিন মন্ডল। পরে আব্দুল লতিফ বিশ^াসকে বানানো হয় সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি। বিভক্ত হয়ে পড়ে দলের নেতাকর্মীরা।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই আসন থেকে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেন বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ^াস। দলীয় মনোনয়ন দেয়া হয় আব্দুল মমিন মন্ডলকে। আর মনোনয়ন
বঞ্চিত হয়ে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন আব্দুল লতিফ বিশ^াস। তিনি নির্বাচনে অংশ নেয়ায় নৌকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল বিশ^াসের ঈগল প্রতিক। এনিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। ভোটাররা বলছেন একজন পুরাতন নেতা আর আরেকজন নৌকা প্রতিক। দলের নেতাকর্মীরাও দ্বিধা বিভক্তিতে পড়েছেন। তবে আব্দুল মমিন মন্ডলের বেশ সুনাম রয়েছে। গত ৫ বছরে তার বিরুদ্ধে কোন অভিযোগ ওঠেনি। তিনি ক্লিন ইমেজের মানুষ। এজন্য দলীয় নেতাকর্মীরা তাকে ভালো বাসেন।
এদিকে নৌকা-ঈগলের দ্বন্দ্বের সুবিধা নিতে চান আরেক স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন। তাঁত শিল্প সমৃদ্ধ এই আসন এই সময় বিএনপি-জামায়াতে ঘাটি ছিলো। বিপুল পরিমান ভোট রয়েছে বিএনপি জামায়াতের। বিএনপি ও জামায়াতের ভোট নিতে মরিয়া আরেক স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন। তিনি চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবা আনছার আলী সিদ্দিকী বিগত বিএনপি সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। তিনিও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সর্বশেষ চৌহালী উপজেলা পরিষদের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনিও ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন।
আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম বলেন, দলের উর্ধে কেউ না। বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল মমিন মন্ডলকে নৌকা প্রতিক দিয়েছেন। দলের কর্মী সমর্থকরা তাকে বিজয়ী করতে কাজ করছেন। এই আসনে মমিন মন্ডলের বিকল্প নেই। তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন