সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধি:
ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে ৫টা। সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা মোড়ে পথচারী ও ছিন্নমূল মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সামনে আগাতেই দেখা গেল বেশ কয়েকজন ইফতার বিতরণ করছেন। সারাদিন রোজা রাখা পথচারী ও ছিন্নমূল মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করতে এ আয়োজন।
শনিবার (৩০ মার্চ) বিকাল ৫ টার সময় দারিদ্র্য সেবা সংগঠনের এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোড়ে থেকে পৌর শহরের বিভিন্ন মোরে এই ইফতার বিতরণ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এ বছরও তাড়াশ পৌর শহরে দারিদ্র্য সেবা সংগঠন রমজানে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করছে। অন্যান্য বছরের তুলনায় এবার আরও বড় পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাস্তার পথচারী, ছিন্নমূল ও গরিব-দুঃখী মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। ১০০ পরিবারের জন্য ইফতারের আয়োজন করা হয়।ইফতারে মুরগির মাংসের বিরিয়ানি দেওয়া হয়। এ ছাড়া ফলফলাদিও থাকে।
এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, তাড়াশ দারিদ্র্য সেবায় নিয়োজিত সংগঠনের সভাপতি মোঃ আবু মাসুম, সহ-সভাপতি নাজনীন হক নিপা, সংগঠনের প্রতিষ্ঠাতা জনি পারভেজ জয়, সাংগঠনিক সম্পাদক রায়হান, কোষাধ্যক্ষ আবু তালহা, আল- আমিন, উম্মে হাবিবা, স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি মোঃ দেলবার আহম্মেদ, রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ ।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ আবু মাসুম বলেন, আমাদের ছোট একটি উদ্দেগ ছিল ২০২০ সালে যখন কোরনা মহামারী তে সারা দেশ আতংক তখন আমাদের ইচ্ছে ছিল অনেক বড় কিন্তু আমরা সবাই হ্মুদ্র হ্মুদ্র মানুষ তার জন্য সকল ধরনের সহযোগীতা করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মত মানুষের পাশে দারিয়ে তাদের সেবা করতে পারি।