1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত জকসু নির্বাচনে শীর্ষ ৩ পদসহ শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় নানা আয়োজনে বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কামারখন্দে ফসলি জমি দখল করে পাকা রাস্তা নির্মাণের অভিযোগ ভূমি মালিকদের  সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করলেন জামায়াত আমীর

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন আতাউল মজিদ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের দেয়া তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park