লিমন খান, কাজিপুর প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুজ্জামানকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২১ মে (মঙ্গলবার) রাত অনুমান দুইটায় চালিতাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক অফিস সংলগ্ন তার বাসভবনে। ডাক্তার মনিরুজ্জামানকে গুরুতর অবস্থায় রাতে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ২১ মে দুপুরে কাজিপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ভুক্তভোগীর সহদর ভাই রাশেদুল ইসলাম বাচ্চু অভিযোগ করে জানান, জমা জমি নিয়ে বিরোধের জেরে তাদেরই আপন ভাই রুহুল আমিন বাবলু (মাস্টার) ঘটনার সময় প্রথমে তার ভাইয়ের শোবার ঘরের দরজায় নক করে। এ সময় মুনিরুজ্জামান দরজা খোলা মাত্রই তার ভাই সহ আরো কতিপয় লোক তাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে এনে বেদম মারপিট করে এবং শরীরে কিছু একটা ছিটিয়ে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, পরে দুষ্কৃতিকারীরা অফিসার কে কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায়। ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে এবং ক্লিনিকে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে স্থানীয়রা ঘটনা স্থলে আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। কাজীপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ডিবি অফিসের লোকজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন আজ সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা এ বিষয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে!