
লিমন খান :
সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সোনামুখী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনে অংশ নেন ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ। মানববন্ধন থেকে অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী করে বক্তব্য রাখেন
আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোলম আহসান হাবীব, সহকারী অধ্যাপক মোহতাব উদ্দিন আহমেদ,সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন, সহকারী অধ্যাপক ফজর আলী,
সহকারী অধ্যাপক এ.কিউ.এম.ইকবাল,সহকারী অধ্যাপক জাহিদুর রহমান খান, সহকারী অধ্যাপক
দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক শাহীন আকতার, ইনস্ট্রাক্টর ওসমান গণি, প্রদর্শক, আবদুল কুদ্দুস, সানোয়ার হোসেন, প্রধান অফিস সহকারী
আব্দুর রাজ্জাক,কাজীপুর উপজেলা যুবদলযুগ্ম আহবায়ক শামীম আহমেদ (টমাস) সহ কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।
তারা বলেন, বিগত সরকারের সময়ে একটি মিথ্যা মামলায় অধ্যক্ষ মহসিন রেজাকে জড়ানো হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ। সম্প্রতি আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা মহসিন রেজার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবী জানাচ্ছি।