শরীফুল ইসলাম ইন্না
সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি'র মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে, এক্ষেত্রে এগিয়ে আছেন যারা তারা হলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা।
২০১৩ সালের ১৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৬৯তম জন্মদিনে
গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন কনক চাঁপা। এর পর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে (সিরাজগঞ্জ-১) কাজীপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন পান কন্ঠ শিল্পী কনক চাঁপা। নির্বাচনে তিনি
মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হন।
২০২০ সালের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর
উপ-নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনীত পান বর্তমান কাজীপুর উপজেলা
বিএনপির সভাপতি সেলিম রেজা। বর্তমানে সেলিম রেজা কাজীপুর বিএনপির হাল
ধরে রেখেছেন।