
ইয়াহিয়া খান,এনায়েতপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ীতে 'দারুল ইহ্সান মডেল মাদ্রাসা'য় বৃহস্পতিবার(২৮ডিসেম্ব) সকাল ৯ ঘটিকার সময় প্রতিষ্ঠানের ২০২৩ ইং শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং ছাত্র/ছাত্রীকে পবিত্র কোরআনের প্রথম পাঠদান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা মো: জুমারত হোসেন।
এসময় দারুল ইহ্সান মডেল মাদ্রারাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পবিত্র কুরআনের প্রথম পাঠদান অনুষ্ঠানে ১৩ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফ হাতে তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোঃ আব্দুল মান্নান সিরাজী অধ্যাপক, মহিলা ডিগ্রী কলেজ শাহজাদপুর। এসময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী মো: এমদাদুল হক মিলন, পরিচালনা পরিষদের সদস্য মো: খালিদ হাসান, আব্দুল আওয়াল, শিক্ষক মো: সাইফুল ইসলাম, মো: আব্দুল আলিম প্রমূখ।