লিমন হেলাল কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে আনোয়ার আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তিতে
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্যরকম বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা ফলাফলে এগিয়ে রয়েছে। ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় ১৪ টি প্রতিষ্ঠান, এই ১৪ টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যরকম বিদ্যানিকেতন এর শিক্ষার্থীরা অলরাউন্ডার, সুপার হিরো,সহ সর্বোচ্চ ৬৪ টি পুরস্কার তুলে নিয়ে সবার থেকে এগিয়ে রয়েছে।
গতকাল সোমবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ফলাফল প্রকাশ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃতকার্য শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারপারসন আলহাজ্ব এ বি এম রেজাউল করিম (বুলবুল) ফাউন্ডেশনের পরিচালক ও প্রধান শিক্ষিকা মরিয়ম লাভলী, ফাউন্ডেশন মহাসচিব ও সহকারী অধ্যাপক মহাসচিব নাজমুল হক সহ শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা ।
উল্লেখ্য, গত মাসে উপজেলার ৭০ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে বৃত্তি পান।
এসব শিক্ষার্থীর মধ্যে অলরাউন্ডার ক্রেস্ট ৩১জন, সুপার হিরো ৪৪ জন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয় ১৪ টি।